আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশিসহ অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছে। যদি সৌদি সরকার ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হওয়ার কথা স্বীকার করেছে। মিনা ট্রাজেডির পর বাংলাদেশের ৯৮ হাজিকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করেছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। এই বাংলাদেশিদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাদের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তালিকাটি করা হয়েছে। এখন তাঁদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন হজ কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান।
সংবাদ: 3374481 প্রকাশের তারিখ : 2015/09/29